বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভালোবাসার নতুন গল্পে সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক 

ছোট পর্দার নতুন এক ভালোবাসার গল্পে হাজির হয়েছেন আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান। ‘খুঁজি তোকে’ শিরোনামের একক নাটকে তিনি অভিনয় করেছেন একেবারে নতুন এক চরিত্রে। এতে তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা ইয়াস রোহান।

ইমরাউল রাফাতের পরিচালনায় নির্মিত এই নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। রোমান্টিক ঘরানার হলেও এতে দর্শক পাবেন সম্পর্কের জটিলতা, অনুভূতির দ্বন্দ্ব ও জীবনের বাস্তবতার মিশ্রণ।

সাদিয়া ও ইয়াস রোহানের পাশাপাশি নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, আরেফিন জিলানী, শওকাত হোসেন মামুন, শামীম আহমেদ, ইমেল হক, মামুন খান, মেহেদি হাসান তরু, দীঘি, সায়মা, প্রসেনজিৎ ও আরিয়ান প্রমুখ।

সম্প্রতি নাটকটি ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে, যেখানে ইতিমধ্যেই দর্শকের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

নিজের অভিজ্ঞতা জানিয়ে সাদিয়া আয়মান বলেন, “আমি সবসময়ই ভালো ও ব্যতিক্রমী গল্প বেছে কাজ করার চেষ্টা করি। ‘খুঁজি তোকে’ তেমনই একটি নাটক, যার গল্প ও চরিত্র আমার আগের কাজগুলোর চেয়ে ভিন্ন। ইমরাউল রাফাত একজন পরীক্ষিত নির্মাতা—তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ ছিল।”

অন্যদিকে ইয়াস রোহানও নাটকটি নিয়ে আশাবাদী। তিনি বলেন, “গল্পে এমন এক আবেগ আছে যা দর্শকের মনে দাগ কাটবে।”

পরিচালক ইমরাউল রাফাত জানিয়েছেন, “এটি সময়ের গল্প—যেখানে ভালোবাসা আছে, কিন্তু তার প্রকাশে আছে দ্বিধা ও গভীরতা। আমি বিশ্বাস করি, নাটকটি দর্শকের মনে ছাপ ফেলবে।”

‘খুঁজি তোকে’ ছাড়াও সাদিয়া আয়মান সম্প্রতি আরও কয়েকটি নাটকে কাজ করেছেন, যেগুলো চলতি বছরের বিভিন্ন সময়ে প্রকাশ পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ