রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যে কথায় লজ্জা পান কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক 

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক, যিনি টলিউডে ‘কুইন’ খ্যাত, জানিয়েছেন—নিজের অভিনীত সিনেমা তিনি খুব বেশি দেখেন না। কারণ, নিজের কাজ দেখলেই তার মধ্যে আত্মসমালোচনার প্রবণতা কাজ করে।

সম্প্রতি ‘শর্মিলা শো হাউস’ নামের একটি পডকাস্টে অতিথি হয়ে নিজের অভিনয় ও চলচ্চিত্রজীবন নিয়ে খোলামেলা কথা বলেন কোয়েল। সেখানেই তিনি জানান, নিজের সিনেমা একাধিকবার দেখা তার মোটেও পছন্দ নয়।

কোয়েল বলেন, “নিজের ছবি বেশিবার দেখতে পারি না। দেখলেই কেমন যেন অস্বস্তি লাগে। অনেকেই আছেন যারা নিজের অভিনীত ছবি বারবার দেখতে ভালোবাসেন, টেলিভিশনে দেখালেও দেখেন। কিন্তু আমি বেশিবার দেখি না, যদি খুব প্রয়োজন না হয়।”

তিনি আরও বলেন, “নিজের কাজ দেখলে আমার মধ্যে আত্মসমালোচনা শুরু হয়ে যায়। কোথাও ভুল করেছি কি না, আরেকভাবে করা যেত কি না—এসব নিয়ে ভাবতে থাকি। তাই এসব থেকে একটু দূরেই থাকি।”

অল্পভাষী, বিনয়ী এবং সহজভাবে মিশে যাওয়ার জন্য টলিউডে ব্যাপক জনপ্রিয় কোয়েল। তবে ‘টলিউড কুইন’ উপাধি শুনলে নাকি তিনি লজ্জা পান—সেই কথাও জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি মুক্তি পেয়েছে কোয়েল মল্লিক ও কৌশিক সেন অভিনীত নতুন সিনেমা ‘স্বার্থপর’। সামাজিক বাস্তবতার গল্পনির্ভর এই ছবিটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ