ছড়াকার: গজদন্ত দন্তস্য
টং দোকানে চা হাতে চলছে ভোটের হিসাব,
বিএনপি বলে “এইবার নিশ্চিত আমরাই দেবো জবাব।”
হুংকার দিয়ে জামায়াত বলে “আমরাও আছি দলে,
ভোটের শেষে মিলবে জবাব, জনগণ কি বলে।“
তরুণ তাজা এনসিপি বলে, “আমরা নতুন রং,
দিন বদলের ঘন্টা বাজাবে ঢং ঢংয়া ঢং ঢং”
তালি দিয়ে ভোটার বলে “এবার পালাবদল,
দেশ থেকে দূর্নীতি করবো মোরা অচল।”
ইসি বসে গম্ভীর মুখে, ভাবছে কঠিন ধাঁধা,
“PR নাকি FPTPকোনটা হবে সাদা?”
কেউ বলে, “PR আনলে সবাই পাবে আসন,”
কেউ বলে, “এসব চালাকি জনগণের হাসন!”
চায়ের দোকান, মোড়ের আড্ডা—ভোটের গল্প জমে,
কে কার সাথে জোটে যাবে চলছে বাজি ধুমে।
শেষমেষ যেটাই হোক ভোটের মাঠে খেলা,
জনগণ চায় ফ্যাসিস্টমুক্ত নতুন দেশের বেলা।
যেই জিতুক নির্বাচনে, সাধারণ মানুষ চায়,
দূর্নীতিমুক্ত বাংলাদেশ হোক সব জায়গায়।








