শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মাসিকের পর আয়রনের ঘাটতি পূরণে এই ৩ খাবার উপকারী

স্বাস্থ্য ডেস্ক:

নারীদের শরীরে পুরুষদের তুলনায় আয়রনের প্রয়োজন অনেক বেশি। শুধু সাপ্লিমেন্ট খেলেই এই ঘাটতি পূরণ হয় না; বরং প্রতিদিনের খাদ্যতালিকায় এমন কিছু খাবার রাখতে হয়, যা স্বাভাবিকভাবে শরীরের আয়রনের ঘাটতি মেটাতে সাহায্য করে। বিশেষ করে মাসিকের পর শরীরে আয়রনের পরিমাণ কমে যায় বলে দুর্বলতা দেখা দেয়। রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া এর মূল কারণ হতে পারে, যা বহু নারীকে ভোগায়।

একজন প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতিদিন যেখানে ৮ মিলিগ্রাম আয়রনের প্রয়োজন হয়, সেখানে একজন নারীর প্রয়োজন প্রায় ১৮ মিলিগ্রাম। মাসিকের সময় রক্তক্ষরণের ফলে শরীর থেকে অতিরিক্ত আয়রন বেরিয়ে যায়। তাই এ সময়ে ও পরবর্তী সময়ে আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া অত্যন্ত জরুরি।

এই ঘাটতি পূরণে সকালের নাস্তায় রাখতে পারেন নিচের তিন উপাদান:

১. ওটস ও চিয়া বীজ:
এক কাপ শুকনো ওটস হালকা ভেজে নিন। তারপর তাতে চিয়া বীজ, দুধ, ম্যাপেল সিরাপ অথবা মধু মিশিয়ে একটি জারে ভরে ফ্রিজে রেখে দিন।

২. নানা ধরনের বাদাম ও বীজ:
ফ্রিজে রাখা ওটস মিশ্রণে যোগ করুন ৪-৫টি কাঠবাদাম, কিছু আখরোট, সূর্যমুখীর বীজ ও তিসির বীজ।

৩. ওভারনাইট ওটস:
এই বাদাম ও বীজযুক্ত ওটস যদি রাতে তৈরি করে সকালে খান, তাহলে তা আয়রনের পাশাপাশি শরীরের অন্যান্য ভিটামিন ও খনিজের চাহিদাও মেটাতে সহায়ক হবে।

নিয়মিত এসব উপাদান খেলে শরীর চাঙা থাকবে, রক্তস্বল্পতার ঝুঁকিও কমবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ