অনলাইন ডেস্ক:
রাজধানীর উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে জাতিসংঘ।
সোমবার জাতিসংঘের বাংলাদেশ মিশনের পক্ষ থেকে পাঠানো এক শোকবার্তায় বলা হয়, “ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় জাতিসংঘ গভীরভাবে শোকাহত। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
বার্তায় আরও উল্লেখ করা হয়, “এই হৃদয়বিদারক দুর্ঘটনায় বহু শিশুসহ বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন এবং অনেক মানুষ গুরুতর আহত হয়েছেন। জাতিসংঘ আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে এবং তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।”
জাতিসংঘ জানিয়েছে, ২২ জুলাই ঘোষিত একদিনের রাষ্ট্রীয় শোক পালনে সংস্থাটি অংশ নিচ্ছে এবং এই সংকটময় সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে।








