শাওন বণিক, স্টাফ রিপোর্টার:
পর্যটন খাতে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম-কে ‘বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিইবি) ভবনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব। সভাপতিত্ব করেন বিসিআরসি সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক আলী আশরাফ আখন্দ।

অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদানের জন্য আরও পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকেও এ সম্মাননা প্রদান করা হয়।
প্রসঙ্গত, মো. নাইমুল হক এর আগেও পর্যটন খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘Nepal-Bangladesh Friendship Award 2023’ এবং পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের ‘Best Entrepreneur Award 2024’ অর্জন করেছেন।
এই সম্মাননা প্রাপ্তি তার পেশাদারিত্ব ও দক্ষ নেতৃত্বের প্রতিফলন বলে মনে করছেন সহকর্মী ও বিশ্লেষকরা।








