সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হঠাৎ বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশে ব্যাপক রদবদল

অনলাইন ডেস্ক:

দেশের বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশে গতকাল সোমবার বড় ধরনের রদবদল হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জেলা ও দায়রা জজসহ বিভিন্ন পদমর্যাদার ২৩০ বিচারককে বদলি করেছে। একইসঙ্গে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি), উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদে ৫২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন এবং ছয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করে বিচারকদের বদলির আদেশ জারি করে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে গৃহীত সিদ্ধান্তে বদলিকৃতদের মধ্যে ১২ জন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী—

  • জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৪১ জন বিচারক,
  • অতিরিক্ত জেলা দায়রা জজ পদমর্যাদার ৫৩ জন বিচারক,
  • যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৪০ জন বিচারক,
  • সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ৯৬ জন বিচারককে বদলি করা হয়েছে।

বদলিকৃত বিচারকরা দেশের বিভিন্ন আদালতে কর্মরত ছিলেন। কেউ কেউ আবার প্রেষণে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে দায়িত্ব পালন করছিলেন। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে সুপ্রিম কোর্টে প্রস্তাব পাঠানো হয়। পরে প্রশাসন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন (জিএ) কমিটির অনুমোদনক্রমে এসব বদলি চূড়ান্ত করা হয়।

অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক তিনটি প্রজ্ঞাপনে পুলিশের ৫২ জন কর্মকর্তার বদলি ও পদায়ন করেছে। এর মধ্যে—

  • চলতি দায়িত্বে থাকা পুলিশের ১২ জন কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি করা হয়েছে,
  • সুপার নিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত ৬ জনকে নিয়মিত ডিআইজি করা হয়েছে,
  • ১২ জন ডিআইজির দপ্তর পরিবর্তন করা হয়েছে,
  • এবং ১৪ জন পুলিশ সুপারকে বদলি ও পদায়ন করা হয়েছে।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনায় নতুন ছয় জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। এর মধ্যে তিন জেলার ডিসিকে অন্য জেলায় বদলি করা হয়েছে এবং নতুন করে তিনজন উপসচিবকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী—

  • পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী পটুয়াখালীর জেলা প্রশাসক।
  • পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন কুষ্টিয়ার জেলা প্রশাসক।
  • মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজ কুড়িগ্রামের জেলা প্রশাসক।
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালাম মেহেরপুরের জেলা প্রশাসক।
  • ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান নেত্রকোণার জেলা প্রশাসক।
  • কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমান খুলনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ