রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

অটোতে বিদেশি তরুণী উঠায় খুশিতে আত্মহারা চালকের কাণ্ড

অনলাইন ডেস্ক 

দিল্লির রাস্তায় ঘটে গেল এক হাস্যকর কিন্তু আলোচিত ঘটনা। গন্তব্যে যাওয়ার জন্য দুই বিদেশি তরুণী অটো ভাড়া করলে চালক আনন্দে আত্মহারা হয়ে বন্ধুকে ভিডিও কল করে বসেন। ঘটনাটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ভিডিওতে দেখা যায়—দুই বিদেশি তরুণী অটোতে উঠেছেন, আর চালক উচ্ছ্বাসে ফোন হাতে বন্ধুকে বলছেন, “দেখো, আমার অটোতে বিদেশি মেয়েরা উঠেছে!” এরপর প্রমাণস্বরূপ তিনি ফোনের ক্যামেরা তরুণীদের মুখের দিকে ঘুরিয়ে দেন।

এই আচরণে অপ্রস্তুত হয়ে পড়েন দুই যাত্রী। তাদের একজন চালকের ভিডিও কলের দৃশ্যটি নিজের মোবাইলে ধারণ করেন। পরে ভিডিওটি ইন্সটাগ্রামে পোস্ট করে লিখেছেন—“আমরা বারবার চালককে ভিডিও কল বন্ধ করতে বলেছিলাম, কিন্তু তিনি হয়তো আমাদের কথা বুঝতে পারেননি।”

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ ঘটনাটিকে ‘নিরীহ উচ্ছ্বাস’ হিসেবে দেখলেও অনেকে এটিকে যাত্রীদের গোপনীয়তা লঙ্ঘনের উদাহরণ বলে মন্তব্য করেছেন।

দিল্লি পুলিশ জানিয়েছে, এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

একজন মন্তব্য করেছেন, “চালকের উচ্ছ্বাস বোঝা যায়, কিন্তু অনুমতি ছাড়া ভিডিও করা একেবারেই অনুচিত।” অন্য এক নেটিজেন লিখেছেন, “বিদেশি পর্যটকদের প্রতি এমন আচরণ ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।”

বর্তমানে ভিডিওটি লাখোবার দেখা হয়েছে এবং এটি নিয়ে চলছে নানা রকম রসিকতা ও বিতর্ক। যদিও ওই দুই তরুণী জানিয়েছেন, তারা শেষ পর্যন্ত নিরাপদেই গন্তব্যে পৌঁছেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ