বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক 

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ ও গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, শনিবার (১১ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে রাজ্যের রাজধানী সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার (৫৩ মাইল) দক্ষিণে অবস্থিত শেলহারবার বিমানবন্দরে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার শিকার হয়।

এক বিবৃতিতে পুলিশ জানায়, ভূমিতে আঘাত করার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার অ্যান্ড রেসকিউ নিউ সাউথ ওয়েলসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) তাদের ওয়েবসাইটে প্রকাশিত আকাশ থেকে তোলা ছবিতে রানওয়ের ওপর বিমানের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখিয়েছে।

এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে একটি ক্রাইম সিন গঠন করেছে এবং বিষয়টি অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ