শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক আইন ভেঙে নেতানিয়াহুকে আকাশ পথ দিয়েছে ইউরোপের তিন দেশ

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরে আকাশপথে নিরাপদে যাত্রা নিশ্চিত করায় ইতালি, ফ্রান্স ও গ্রিসকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ দূত ফ্রানচেস্কা আলবানিজ। তিনি বলেন, এই তিনটি দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানার আওতায় থাকা নেতানিয়াহুকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

বুধবার (৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে আলবানিজ বলেন, “যেহেতু ইতালি, ফ্রান্স ও গ্রিস রোম সংবিধির স্বাক্ষরকারী দেশ, সেহেতু তারা নেতানিয়াহুকে আকাশসীমায় প্রবেশের সময় গ্রেফতার করতে বাধ্য ছিল। অথচ তারা তাকে নিরাপদ পথ দিয়েছে, যা আইনের প্রতি অবজ্ঞার সামিল।”

তিনি আরও সতর্ক করেন, “এই ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত শুধু আন্তর্জাতিক আইনের মর্যাদাকে ক্ষুণ্ন করে না, বরং বিশ্বের সব মানুষের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে।”

২০০২ সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) রোম সংবিধির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। এই আদালত ২০২৩ সালে গাজা যুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তারপরও নেতানিয়াহু একাধিকবার বিদেশ সফর করেছেন।

আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আলবানিজ সম্প্রতি আরও একটি পদক্ষেপ নেন। চলতি মাসের শুরুতে তিনি গাজায় ইসরাইলি দমন-পীড়নে সহায়তাকারী ৪৮টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করেন। তিনি জানান, এই কোম্পানিগুলো মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি উপেক্ষা করে ইসরাইলের সঙ্গে কাজ করছে, যা তাদের আন্তর্জাতিক ফৌজদারি দায়ের আওতায় ফেলতে পারে।

তিনি এসব প্রতিষ্ঠানের প্রতি ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম থেকে বিনিয়োগ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন এবং মানবাধিকারের প্রতি সম্মান দেখিয়ে দায়িত্বশীল আচরণ করার তাগিদ দিয়েছেন।

এই ঘটনার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়বদ্ধতা ও আইনের শাসন কতটা প্রশ্নের মুখে পড়েছে, সেটিই যেন আরেকবার প্রমাণিত হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ