শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইন্দোনেশিয়ায় উড্ডয়নের পর ৮ আরোহী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপ বোর্নিওতে ৮ জন আরোহী বহনকারী একটি হেলিকপ্টার উড্ডয়নের মাত্র আট মিনিট পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ৪৬ মিনিটে দক্ষিণ কালিমান্তান প্রদেশের কোটাবারু জেলার বিমানবন্দর থেকে হেলিকপ্টারটি মধ্য কালিমান্তান প্রদেশের পালাংকারায়া শহরের উদ্দেশ্যে যাত্রা করে। সকাল ১০টা ১৫ মিনিটে গন্তব্যে পৌঁছানোর কথা থাকলেও সকাল ৮টা ৫৪ মিনিটে বিমান চলাচল নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে শেষবারের মতো যোগাযোগ হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টারটি ইস্টইন্ডো এয়ারের মালিকানাধীন এয়ারবাস ‘BK117 D-3’ মডেলের।

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান আই পুতু সুদায়ানা জানান, একজন পাইলট, একজন প্রকৌশলী এবং ৬ যাত্রীবাহী হেলিকপ্টারটি তানাহবুম্বু জেলার মান্তেওয়ে জঙ্গলের আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি আরও জানান, “আগুন নেভানোর কাজে ব্যবহৃত একটি হেলিকপ্টারসহ স্থল ও আকাশপথে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। আশা করি আজই আমরা হেলিকপ্টারের অবস্থান খুঁজে বের করতে এবং আরোহীদের নিরাপদে উদ্ধার করতে সক্ষম হব।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ