সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত ৯৩, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় ইসরায়েলি বাহিনীর একদিনের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯৩ জন ফিলিস্তিনি। তাদের মধ্যে অন্তত ৩০ জন নিহত হন ত্রাণ সংগ্রহের সময়। আহত হয়েছেন আরও প্রায় ২৫২ জন। বুধবার আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৮ হাজার ৬০০ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বুরেজি শরণার্থী শিবিরের আবু হালু স্কুলে হামলায় চারজন এবং গাজা সিটির একটি আবাসিক ভবনে হামলায় তিনজন নিহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জন। বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে রয়েছে, যেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তি হয়। তবে ১৮ মার্চ সেই চুক্তি লঙ্ঘন করে গাজায় নতুন করে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এর পর থেকে আরও ৭ হাজার ৭৫০ জন ফিলিস্তিনি নিহত এবং ২৭ হাজার ৫৬৬ জন আহত হন।

এদিকে, গাজায় যুদ্ধবিরতি আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ