শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কাশ্মির সীমান্তে টানা গোলাগুলি, ভারত-পাক উত্তেজনায় নতুন মাত্রা

কাশ্মির সীমান্তে টানা গোলাগুলি, ভারত-পাক উত্তেজনায় নতুন মাত্রা

কাশ্মির সীমান্তে টানা গোলাগুলি, ভারত-পাক উত্তেজনায় নতুন মাত্রা

কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর টানা চার রাত ধরে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সর্বশেষ রোববার (২৭ এপ্রিল) রাতে দুই দেশের সেনাদের মধ্যে আবারও সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য নিশ্চিত করা হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, জম্মু ও কাশ্মিরের কুপওয়ারা ও পুঞ্চ সেক্টরে পাকিস্তানি সেনারা সংঘর্ষবিরতি লঙ্ঘন করে বিনা উসকানিতে গুলিবর্ষণ করে বলে অভিযোগ তুলেছে ভারতীয় সেনাবাহিনী। পাল্টা জবাবে ভারতীয় সেনারা দ্রুত এবং শক্ত প্রতিরোধ গড়ে তোলে।

ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, “২৭ থেকে ২৮ এপ্রিল রাতের মধ্যে কুপওয়ারা এবং পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখার বিপরীত পাশ থেকে পাকিস্তানি সেনারা ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়। এর জবাবে ভারতীয় সেনারা কার্যকরভাবে প্রতিরোধ করেছে।”

তবে পাকিস্তানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। চীনের সংবাদমাধ্যম সিনহুয়া এক প্রতিবেদনে দাবি করেছে, প্রথমে ভারতীয় সেনারাই বিনা উসকানিতে গুলি চালায়, পরে পাকিস্তান পাল্টা জবাব দেয়।

উল্লেখ্য, কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হন, যা ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর সবচেয়ে বড় হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। ওই হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে।

এরই মধ্যে ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিতের ঘোষণা দিয়ে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি দুই দেশই একে অপরের নাগরিকদের ভিসা বাতিল করে ৪৮ ঘণ্টার মধ্যে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

চলমান এই উত্তেজনায় কাশ্মির সীমান্ত অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ