রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কাশ্মির হামলার জেরে যুদ্ধের শঙ্কা: শান্তির বার্তা দিল যুক্তরাষ্ট্র

কাশ্মির হামলার জেরে যুদ্ধের শঙ্কা: শান্তির বার্তা দিল যুক্তরাষ্ট্র

কাশ্মিরের পেহেলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর ভারত সরাসরি পাকিস্তানকে সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ তোলে। ভারতের প্রতিক্রিয়ায় সামরিক পদক্ষেপের আশঙ্কা তৈরি হওয়ায় আন্তর্জাতিক অঙ্গন, বিশেষ করে যুক্তরাষ্ট্র, উদ্বেগ প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, “আমাদের প্রত্যাশা, ভারত এমনভাবে প্রতিক্রিয়া জানাবে যাতে আঞ্চলিক সংঘাত না হয়।” তিনি পাকিস্তানকেও আহ্বান জানান যেন তারা দোষীদের শনাক্ত ও শাস্তির ক্ষেত্রে ভারতের সঙ্গে সহযোগিতা করে।

এদিকে পাকিস্তান বড় আকারে সামরিক মহড়া শুরু করেছে, যেখানে আধুনিক অস্ত্র ও কৌশলের প্রদর্শনী হয়েছে। এতে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থার সম্ভাবনা আরও বাড়ছে।

পাকিস্তান ভারতের অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের জড়ানোর প্রচেষ্টা ভিত্তিহীন এবং ভারত হামলা করলে তার জবাব দেওয়া হবে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি জাতিসংঘ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই দেশকে সংযম প্রদর্শন এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ