,

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৪, হামাসের ওপর চাপ বাড়ানোর নির্দেশ নেতানিয়াহুর

গাজায় বিমান হামলায় নিহত ৫৪, আরো চাপ সৃষ্টির নির্দেশ নেতানিয়াহুর

ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় আরও অন্তত ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই।

শনিবার (১৯ এপ্রিল) সারাদিন ধরে ইসরায়েলি বাহিনী গাজায় টানা বোমাবর্ষণ চালায়, জানায় আলজাজিরা। এ নিয়ে চলমান সংঘাতে গাজায় মোট প্রাণহানির সংখ্যা ৫১ হাজার ১৫০ ছাড়িয়েছে।

হামাস ইসরায়েলের একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে হামাসের ওপর চাপ বাড়াতে আক্রমণ আরও জোরদারের নির্দেশ দেন তিনি।

হামাস বন্দি মুক্তির বিনিময়ে একটি পূর্ণ যুদ্ধবিরতির দাবি জানালেও, ইসরায়েল এখনো তাতে সম্মত হয়নি। ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ