আন্তর্জাতিক ডেস্ক:
সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি।
মঙ্গলবার (১৫ জুলাই) মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, এসসিও-এর ২৫তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে বর্তমানে চীনে অবস্থান করছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। সফরের অংশ হিসেবেই সকালে তিনি শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।
গ্রুপ বৈঠকে যোগ দেওয়ার আগে শি জিনপিংয়ের সঙ্গে এক সংক্ষিপ্ত দ্বিপাক্ষিক বৈঠক করেন আরাগচি। এতে দুদেশের পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতা বিষয়ে সংলাপ হয় বলে জানা গেছে।








