,

তেলআবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে পালালো লাখো ইসরাইলি

পথে প্রান্তরে আন্তর্জাতিক ডেস্কঃ 

ইয়েমেনের সশস্ত্র বাহিনী দাবি করেছে, তারা ইসরাইলের তেলআবিব উপশহরে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিশেষ সামরিক অভিযান চালিয়েছে। এ ঘটনায় বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং লাখ লাখ ইসরাইলি আতঙ্কে নিরাপদ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

রোববার (১৭ আগস্ট) ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এসব তথ্য জানান।

তিনি দাবি করেন, “এই বিশেষ সামরিক অভিযান সফল হয়েছে। হামলার ফলে লাখ লাখ জায়নিস্ট আশ্রয়কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরের ফ্লাইট স্থগিত হয়েছে।”

গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে তিনি আরও বলেন, “এই অভিযান চালানো হয়েছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য এবং গাজার বাসিন্দাদের গণহত্যা ও অনাহারে মৃত্যুর মতো অপরাধের প্রতিক্রিয়ায়। একই সঙ্গে আমাদের দেশের ওপর শত্রুর আগ্রাসনের জবাব হিসেবেও এ হামলা চালানো হয়েছে।”

জেনারেল সারি অভিযোগ করেন, “গাজায় গত দুই বছর ধরে যা চলছে, তা প্রমাণ করে ফিলিস্তিনিদের রক্তসহ আরব ও মুসলমানদের রক্ত ইসরাইলি শত্রুর হাতে ঝরছে।”

তিনি ইসলামি বিশ্বের নীরবতার তীব্র সমালোচনা করে বলেন, গাজার জনগণের ওপর গণহত্যা, অবরোধ এবং অনাহারের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

ইয়েমেনি বাহিনীর এ মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, “ফিলিস্তিনি জনগণের প্রতি ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিযান অব্যাহত থাকবে, যতক্ষণ না যুদ্ধ বন্ধ হয় এবং গাজার অবরোধ প্রত্যাহার করা হয়।”

সূত্র: মেহের নিউজ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ