,

ধরিয়ে দিলেই ৫ কোটি ডলার পুরস্কার

পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারে সহায়ক তথ্য দিলে ৫ কোটি ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ পুরস্কারের অঙ্ক পূর্বে ঘোষিত পরিমাণের দ্বিগুণ। যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো বিশ্বের অন্যতম বড় মাদক পাচারকারী। খবর এএফপি।

গত জানুয়ারিতে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে মাদুরো পুনরায় ক্ষমতায় আসেন। ওই নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ রয়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বড় অংশ মেনে নেয়নি। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই মাদুরোর সমালোচনা করে আসছেন।

বৃহস্পতিবার (৭ আগষ্ট) যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানান, আগে ঘোষিত ২ কোটি ৫০ লাখ ডলারের পুরস্কার এখন দ্বিগুণ করা হয়েছে। তার দাবি, মাদুরো সরাসরি মাদক পাচারের সঙ্গে জড়িত।

এদিকে, ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল এই ঘোষণা ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি রাজনৈতিক প্রচারণা ছাড়া আর কিছু নয়। গিলের অভিযোগ, যৌন নিপীড়নকারী জেফ্রি এপস্টেইনের মামলা সামাল দেওয়ার সমালোচনা থেকে দৃষ্টি সরানোর জন্য বন্ডি এমন উদ্যোগ নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ