শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নেপালজুড়ে সহিংসতা, সেনা হস্তক্ষেপের হুমকি

 

নেপালে চলমান সহিংস বিক্ষোভ নিয়ন্ত্রণে নিতে কঠোর অবস্থান ঘোষণা করেছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাজারাম বসনেত এক বিবৃতিতে সতর্ক করে বলেন, স্থানীয় সময় রাত ১০টার মধ্যে সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগ বন্ধ না হলে সেনাবাহিনীসহ সব নিরাপত্তা সংস্থা সরাসরি ব্যবস্থা নেবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, কিছু গোষ্ঠী বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষ ও সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষতি করছে, লুটপাট চালাচ্ছে এবং অগ্নিসংযোগ ঘটাচ্ছে। এসব অবিলম্বে বন্ধ না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া লুট হওয়া অস্ত্রশস্ত্রও রাত ১০টার মধ্যে ফেরত দেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে।

এর আগে সন্ধ্যায় সেনাপ্রধান অশোক রাজ সিগদেল জাতির উদ্দেশে ভাষণ দেন। তিনি তরুণ বিক্ষোভকারীদের সহিংসতা পরিহার করে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।

এদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ থাকায় আন্দোলনের উত্তেজনা আরও বেড়েছে। সেনাবাহিনীর কঠোর অবস্থান রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ