বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পৃথিবীর শেষ প্রান্তে ভয়ংকর ঘটনা: ‘ঘুমন্ত দানব’ মিথেনের জাগরণ

আন্তর্জাতিক ডেস্ক 

অ্যান্টার্কটিকা মহাদেশের সমুদ্রতলের ফাটল থেকে বুদবুদের মতো বের হচ্ছে বিপুল পরিমাণ মিথেন গ্যাস—এমনই উদ্বেগজনক তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা। গবেষকদের মতে, অ্যান্টার্কটিকার উত্তর উপকূলীয় রস সাগরের তলদেশে মিথেন নিঃসরণ জলবায়ু পরিবর্তনের জন্য ভয়াবহ হুমকি তৈরি করতে পারে।

শিপবোর্ড ওয়াটার কলাম অ্যাকুস্টিক সার্ভে ও রিমোটলি অপারেটেড ভেহিকেল (আরওভি)-এর সাহায্যে বিজ্ঞানীরা উত্তর ভিক্টোরিয়া ল্যান্ড ও ম্যাকমার্ডো সাউন্ডের অগভীর উপকূলীয় অঞ্চলে একাধিক স্থানে এই গ্যাস নির্গমন শনাক্ত করেছেন।

গবেষণায় বলা হয়েছে, বরফের চাপ কমে যাওয়ায় হিমবাহের নিচে থাকা হাইড্রেট ভাণ্ডারের ওপর পানির চাপও কমে যায়, ফলে সেখান থেকে মিথেন বের হওয়ার প্রবণতা বাড়ছে।

জলবায়ু গবেষক সারা সিব্রুক বলেন, “মহাসাগর ও উপকূলরেখা থেকেই সবচেয়ে বেশি মিথেন নিঃসরণ হচ্ছে বলে আমরা আশঙ্কা করছি। এটি বায়ুমণ্ডলে থাকা মোট মিথেনের তুলনায় অনেক বেশি।”

বিশেষজ্ঞদের মতে, মিথেন গ্যাস কার্বন ডাই–অক্সাইডের চেয়ে প্রায় ৮০ গুণ বেশি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। অ্যান্টার্কটিকার মতো সংবেদনশীল অঞ্চলে এ ধরনের গ্যাস নিঃসরণ বৈশ্বিক উষ্ণতা বাড়িয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও জলবায়ু সংকটকে আরও ত্বরান্বিত করতে পারে।

তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, অ্যান্টার্কটিকায় মিথেন নির্গমনের পূর্ণাঙ্গ পরিসংখ্যান ও দীর্ঘমেয়াদি প্রভাব জানতে আরও গবেষণা প্রয়োজন।

সূত্র: এবিসি নিউজ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ