,

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল ১৮ মে পর্যন্ত

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল ১৮ মে পর্যন্ত

দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী দেশ ভারত ও পাকিস্তান চলমান উত্তেজনা নিরসনে যুদ্ধবিরতির মেয়াদ ১৮ মে পর্যন্ত বাড়িয়েছে। দুই দেশের সামরিক বাহিনী ওই দিন পর্যন্ত পরস্পরের ভূখণ্ডে হামলা থেকে বিরত থাকবে।

বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার দেশটির সিনেটে দেওয়া বক্তব্যে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ১৪ মে দুই দেশের সেনাবাহিনীর অপারেশন্স প্রধানদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে, ৭ মে ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়, যাতে পাকিস্তানের ১৩ সেনাসদস্যসহ মোট ৫১ জন নিহত হয়। এর জবাবে পাকিস্তান ১০ মে ‘অপারেশন বুনিয়ান উন মারসুস’ চালায়, যেখানে ভারতীয় সেনা ও বেসামরিক মিলিয়ে ২১ জন নিহত হয়।

এরপর ১০ মে প্রথমবারের মতো দুই দেশের ডিজিএমও পর্যায়ে যোগাযোগ স্থাপন হয় এবং যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। পরে ধাপে ধাপে এ সময়সীমা বাড়ানো হয়। সর্বশেষ গতকাল ১৮ মে পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আরও জানান, যুদ্ধবিরতির প্রাথমিক উদ্যোগ এসেছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে। ১০ মে সকালে তার ফোনে আলোচনার মাধ্যমেই বিষয়টি গতি পায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ