শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভেনেজুয়েলায় সোনার খনি ধসে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলীয় এল ক্যালাও এলাকায় ভারি বৃষ্টিপাতের কারণে একটি সোনার খনি ধসে পড়লে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলের তিনটি পৃথক সুড়ঙ্গ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকাজ এখনো চলছে। উদ্ধার তৎপরতায় জাতীয় রিস্ক সিস্টেম টিম অংশ নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযানের প্রাথমিক ধাপে খনির সব সুড়ঙ্গ থেকে পানি নিষ্কাশনের মাধ্যমে পানির স্তর কমানোর কাজ চলছে। পরিস্থিতি মূল্যায়ন শেষে পরবর্তী ধাপে উদ্ধারকাজ আরও বিস্তৃত করা হবে।

রয়টার্স জানায়, এই দুর্ঘটনাটি এল ক্যালাও অঞ্চলের একটি অবৈধ বা অপর্যাপ্তভাবে তদারকিকৃত খনিতে ঘটেছে।

উল্লেখ্য, ভেনেজুয়েলায় সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর খনি থাকলেও এসব খনিতে নিরাপত্তা ব্যবস্থার অভাব এবং দুর্বল তদারকির কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ