নেপালের আয় ও কর্মসংস্থানের ক্ষেত্রে বড় অবদান রাখে পর্বত আরোহনের অনুমোদন ফি ও বিদেশিদের খরচ। বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে নেপালে মাউন্ট এভারেস্টসহ আটটির অবস্থান।
নতুন ফি সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এবং সাধারণ সাউথ ইস্ট রিজ বা সাউথ কোল রুটে এপ্রিল-মে মৌসুমে প্রযোজ্য হবে।
কিছু অভিযাত্রী সংগঠক জানিয়েছে, এই ফি বৃদ্ধি গত বছর থেকে আলোচনা করা হচ্ছে। এতে পর্বতারোহীদের নিরুৎসাহিত হওয়ার সম্ভাবনা কম। এভারেস্টের জন্য প্রতি বছর প্রায় তিনশটি অনুমোদন দেওয়া হয়।








