,

মার্কিন পণ্যে ১২৫% শুল্ক আরোপ করল চীন

মার্কিন পণ্যে ১২৫% শুল্ক আরোপ করল চীন

মার্কিন পণ্যের ওপর শুল্ক আরও বাড়িয়ে এবার ১২৫ শতাংশ করল চীন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উচ্চ শুল্কের জবাবে এই পদক্ষেপ নিয়েছে বেইজিং। নতুন এ শুল্ক আগামীকাল শনিবার থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন চীনের অর্থমন্ত্রী।

এর আগে, যুক্তরাষ্ট্র চীনা পণ্যে ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে। এর প্রতিক্রিয়ায় চীন গত বুধবার ৮৪ শতাংশ শুল্ক আরোপ করেছিল। এবার আরও এক ধাপ এগিয়ে যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক বসানো হলো।

বেইজিং স্পষ্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ আন্তর্জাতিক বাণিজ্যনীতি ও অর্থনৈতিক নীতিমালার মারাত্মক লঙ্ঘন। তারা এটিকে একতরফা জবরদস্তি এবং ‘গুন্ডামি’ হিসেবে আখ্যা দিয়েছে।

তবে বেইজিং এ-ও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আরোপিত ভবিষ্যতের কোনো শুল্কের জবাব আর দেবে না তারা।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আগে থেকেই চীনের ওপর আগ্রাসী শুল্কনীতি চালিয়ে আসছে। গত বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া প্রায় সব চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে।

অন্যদিকে, ট্রাম্প তিন মাসের জন্য অন্যান্য দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক স্থগিত রাখলেও চীনের ক্ষেত্রে তা কার্যকর রেখেছেন।

বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) আশঙ্কা প্রকাশ করেছে, চলমান এই শুল্কযুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে ২০২৪ সালের ৫৮২.৪ বিলিয়ন ডলারের বাণিজ্য ৮০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এখন দেখার বিষয়, ট্রাম্প প্রশাসন চীনের নতুন সিদ্ধান্তের কী প্রতিক্রিয়া দেখায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ