,

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল জনতা

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল জনতা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। শনিবার দেশটির সবকটি ৫০টি অঙ্গরাজ্যে একযোগে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির বরাতে জানা যায়, এই প্রতিবাদ কর্মসূচির নাম দেওয়া হয় “৫০৫০১”— অর্থাৎ ৫০ রাজ্যে ৫০টি প্রতিবাদ, কিন্তু উদ্দেশ্য একটাই।

বিক্ষোভের সময়কার ব্যানারে দেখা যায় ‘No Kings’ লেখা, যা ব্রিটিশ রাজতন্ত্রবিরোধী আমেরিকান বিপ্লবের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই কর্মসূচির সময়টি যুক্তরাষ্ট্রের স্বাধীনতাযুদ্ধ শুরুর ২৫০ বছর পূর্তির প্রেক্ষিতে নির্বাচন করা হয়।

প্রতিবাদের মূল কেন্দ্র ছিল ট্রাম্প প্রশাসনের অভিবাসননীতি। অনেক বিক্ষোভকারী এল সালভাদরে নির্বাসিত কিলমার আবরেগো গার্সিয়াকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার দাবি জানান।

এছাড়া বিক্ষোভে ট্রাম্প সরকারের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (DOGE)’ নামক প্রকল্পের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করা হয়। এই সংস্থাটি গঠন করা হয়েছে সরকারি খরচ ও জনবল কমানোর লক্ষ্যে, যা অনেকেই নাগরিক অধিকার সংকুচিত করার একটি কৌশল হিসেবে দেখছেন।

গ্যালাপের সাম্প্রতিক জরিপ অনুযায়ী, ট্রাম্পের জনপ্রিয়তা ৪৫ শতাংশে নেমে এসেছে, যেখানে তার দ্বিতীয় মেয়াদের শুরুতে এই হার ছিল ৪৭ শতাংশ। তুলনামূলকভাবে, ১৯৫২ থেকে ২০২০ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টদের প্রথম কোয়ার্টারে গড় জনপ্রিয়তা ছিল ৬০ শতাংশ।

যদিও বেশিরভাগ জায়গায় বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল, কিছু স্থানে উত্তেজনাও দেখা গেছে। এক ঘটনায় ডেমোক্র্যাট কংগ্রেসম্যান সুহাস সুব্রামানিয়াম এক ট্রাম্পপন্থীর সঙ্গে বিতর্কে জড়ান, যার ভিডিও দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ