,

যুক্তরাষ্ট্রের সমর্থন অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিতে

যুক্তরাষ্ট্রের সমর্থন অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিতে

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ. চুলিক এবং অ্যান্ড্রু হেরাপের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এ সমর্থনের কথা জানান তারা। আলোচনায় আঞ্চলিক শান্তি, নিরাপত্তা, উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র মিশনের প্রধান ট্রেসি অ্যান জ্যাকবসন।

যুক্তরাষ্ট্র প্রতিনিধি দল বাংলাদেশের ১২ লাখ রোহিঙ্গা আশ্রয় দেওয়ার মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং মিয়ানমার ইস্যুতে ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে। মিয়ানমার কর্তৃপক্ষ ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে রাখাইন রাজ্যে ফেরত নেওয়ার প্রক্রিয়াকে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

নিকোল এ. চুলিক বলেন, “আপনার দৃষ্টিভঙ্গি প্রশংসনীয়, আপনি রোহিঙ্গা সংকটকে একক ইস্যু না বানিয়ে, মিয়ানমারকে একটি বৃহৎ প্রেক্ষাপটে দেখছেন।”

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আঞ্চলিক সহযোগিতা ও সংযুক্ততার ক্ষেত্রেও বাংলাদেশের ইতিবাচক ভুমিকার প্রশংসা করেন।

প্রধান উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মজবুত দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি তুলে ধরেন এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দেন। রোহিঙ্গা সহায়তা পুনরায় চালু এবং পালটা শুল্ক আরোপে ৯০ দিনের বিরতি দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি।

তিনি আরও বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের বাণিজ্য কর্মসূচিকে সমর্থন দিয়ে যাব।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ