,

লেবাননে শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক:

লেবাননের পূর্বাঞ্চলের উত্তর বেকা উপত্যকায় একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন।

মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা। আঘাত করা হয় ওয়াদি ফারা এলাকার এক শিবিরে, যেখানে সিরিয়া থেকে বাস্তুচ্যুত শরণার্থীরা অবস্থান করছিলেন।

আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে অন্তত সাতজন সিরিয়ান নাগরিক রয়েছেন। বাকি নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইসরায়েলি বাহিনী এ হামলার দায় স্বীকার না করলেও পূর্বে তারা জানিয়েছিল, হিজবুল্লাহর বিভিন্ন অবস্থানে তারা ধারাবাহিক হামলা চালাচ্ছে। তবে এই শরণার্থী শিবিরে হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

উল্লেখ্য, সম্প্রতি লেবানন ও ইসরায়েল সীমান্তে উত্তেজনা বাড়ছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষের জেরে সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা পরিস্থিতি চরমভাবে অবনতি হয়েছে। এই হামলা সেই উত্তেজনারই ধারাবাহিকতা বলে মনে করছেন বিশ্লেষকরা।

এ ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বেসামরিক শরণার্থী শিবিরে হামলার নিন্দা জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ