,

ডাকসু নির্বাচন: জয়ের পথে সাদিক, ফরহাদ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ছাত্রশিবিরের সাদিক কায়েম এবং জেনারেল সেক্রেটারি (জিএস) পদে একই সংগঠনের এসএম ফরহাদ এগিয়ে আছেন। বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ঘোষিত ৬টি ভোটকেন্দ্রের ১৩টি হলের ফলাফলে এই চিত্র পাওয়া গেছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী—

  • ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১০ হাজার ৬৪ ভোট। ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪ হাজার ৩৫০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ২ হাজার ২৬০ ভোট।
  • জিএস পদে এসএম ফরহাদ পেয়েছেন ৭ হাজার ৩২৩ ভোট। ছাত্রদলের শেখ তানভীর হামিম পেয়েছেন ৩ হাজার ৮৮১ ভোট এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বাকের মজুমদার পেয়েছেন ১ হাজার ২৮৯ ভোট।

কার্জন হল কেন্দ্রে অমর একুশে হল, ফজলুল হক হল ও শহীদুল্লাহ হল; ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে শামসুন্নাহার হল; শারীরিক শিক্ষা কেন্দ্রে জগন্নাথ হল, সলিমুল্লাহ হল ও জহুরুল হক হল; টিএসসি কেন্দ্রে রোকেয়া হল; সিনেট ভবন কেন্দ্রে বিজয় একাত্তর হল, মুহসিন হল ও স্যার এ এফ রহমান হল এবং উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও কবি জসীমউদ্দীন হলের ফলাফল ঘোষণা করা হয়।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত পৌনে ২টায় কার্জন হল কেন্দ্রে ফল ঘোষণা শুরু হয় এবং ব্যালট একত্র করে গণনা কার্যক্রম চলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ