শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দলে দুষ্কৃতিকারীদের ঠাঁই নেই : তারেক রহমান

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে কোনো দুষ্কৃতিকারীর ঠাঁই হবে না। জনগণের সঙ্গে সম্পর্কোন্নয়নের মাধ্যমে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের প্রথম দিনে রংপুর বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় দলীয় নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা।মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতিকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত, কিন্তু বিএনপিতে কোন দুষ্কৃতিকারীর ঠাঁই নাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ