নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তিশা প্লাস পরিবহন বাসের ধাক্কায় জিয়ারুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে।সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।
জিয়ারুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার জীবননগর গ্রামের শমসের আলীর সন্তান। বর্তমানে সোনারগাঁওয়ের রূপগঞ্জ থানাধীন বড়পা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।








