শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যে কারণে ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ খেললো না জর্ডান

রুমানা রুমি, স্টাফ রিপোর্টার:

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৯ বাস্কেটবল বিশ্বকাপে ইসরায়েলের বিরুদ্ধে ম্যাচ খেলেনি জর্ডান। ফিলিস্তিনের গাজায় চলমান সহিংসতা ও গণহত্যার প্রতিবাদে রোববার ‘সি’ গ্রুপের নির্ধারিত ম্যাচে অংশ নেয়নি জর্ডানি দল।

ইসরায়েলের সঙ্গে একই গ্রুপে পড়ার বিষয়টি ৩১ জানুয়ারি লুসানে ড্রয়ের মাধ্যমে নিশ্চিত হয়। নির্ধারিত দিনে ম্যাচে অনুপস্থিত থাকায় জর্ডানকে ২০-০ পয়েন্টে পরাজিত ও ইসরায়েলকে জয়ী ঘোষণা করা হয়েছে।

জর্ডান দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে গ্রুপের চতুর্থ অবস্থানে রয়েছে। অন্যদিকে, ইসরায়েল দুই ম্যাচে জয় তুলে নিয়ে ৪ পয়েন্টে শীর্ষে। সমান ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ড ও ডমিনিকান রিপাবলিক।

যদিও জর্ডানিয়ান বাস্কেটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে দেশটির দৈনিক ‘আদ-দুস্তুর’ জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদেই ম্যাচে অংশ নেয়নি তারা।

এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন ইসরায়েলি ফেডারেশনের সভাপতি আমোস ফ্রিশমান। তিনি বলেন, খেলাধুলায় রাজনীতি টেনে আনা অনুচিত।

তবে ম্যাচ বর্জনের ফলে পয়েন্ট হারালেও জর্ডানের দ্বিতীয় রাউন্ডে ওঠায় সমস্যা হবে না। টুর্নামেন্ট ফরম্যাট অনুযায়ী, প্রথম পর্ব শেষে সব দলই শেষ ষোলোতে খেলবে। গ্রুপে পয়েন্টের ভিত্তিতে নির্ধারিত হবে দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ