মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শাহবাগে সড়ক অবরোধ

রাজধানীর শাহবাগ চত্বরে সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর থেকে সড়কে অবস্থান নেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

২০২৪ এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত সব হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের পাশাপাশি শহিদ পরিবারের ন্যায্য দাবি আদায়ে সড়কে অবস্থান নিয়েছেন তারা।

এদিন নিহত স্বজনদের ছবিসহ হত্যাকাণ্ডের বিচার দাবিতে নানা লেখা সংবলিত ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে সড়কে অবস্থান নিতে দেখা যায় শহিদ পরিবারের সদস্যদের। এতে সায়েন্সল্যাব থেকে শাহবাগ হয়ে মৎস্য ভবন এবং কাকরাইল থেকে শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী উভয় লেনেই যান চলাচল বন্ধ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ