অনলাইন ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুন ও সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান রাসেলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গের অনাকাঙ্ক্ষিত অভিযোগের ভিত্তিতে তাদের দুজনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
এ ঘটনায় অধিকতর তদন্ত করে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে ছাত্রদল।








