উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরের জনজীবন। তাপমাত্রা নেমেছে ১০.১ ডিগ্রি সেলসিয়াসে। ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে পাঁচ কিলোমিটার বেগে।
সোমবার (২০ জানুয়ারি) তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। আজ তা ২.১ ডিগ্রি কমে নেমে এসেছে ১০.১ ডিগ্রি সেলসিয়াসে।

এদিকে শীত বেড়ে যাওয়ায় বোরো ধানের বীজতলা ও আলু রসুনের ক্ষেত নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। অনেকে বীজতলা পলিথিন দিয়ে ঢেকে দিয়েছেন।
কাজের সন্ধানে আসা বিরলের আসাদুজ্জামান বলেন, সকাল ১০টা বেজে গেলেও পাইনি। হয়তো আজও ফিরে যেতে হবে। শীতের কারণে অনেকের কাজ বন্ধ রয়েছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বুধবার দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.১ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল পাঁচ কিলোমিটার। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে।








