মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির শ্রমিক সমাবেশে নেতাকর্মীদের ঢল, বক্তব্য রাখছেন শীর্ষ নেতারা

বিএনপির শ্রমিক সমাবেশে নেতাকর্মীদের ঢল, বক্তব্য রাখছেন শীর্ষ নেতারা

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত শ্রমিক সমাবেশ জনসমুদ্রে রূপ নিয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের সূচনা হয়। ঢাকা মহানগরীসহ আশপাশের জেলা থেকে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশটি আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের প্রায় লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত হন। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত ও আশেপাশের অঞ্চল থেকে মিছিল সহকারে নেতা-কর্মীরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।

সমাবেশকে ঘিরে কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। কেউ কেউ রঙিন টুপি, টি-শার্ট, ব্যানার এবং ঢোল নিয়ে উপস্থিত হন, যা অনুষ্ঠানটিকে উৎসবমুখর করে তোলে।

সমাবেশের অংশ হিসেবে জাসাসের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা ও মৌসুমীসহ অন্যান্য শিল্পীরা গান গেয়ে কর্মীদের আনন্দে মাতিয়ে তোলেন।

মঞ্চে ইতোমধ্যেই উপস্থিত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, আব্দুস সালাম পিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মজিবুর রহমান সারোয়ার, সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, জাসাস আহ্বায়ক হেলাল খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও শিমুল বিশ্বাস।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ শীর্ষ নেতারাও বক্তব্য রাখবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ