রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সীমান্তে ৭৫০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবি ও জনতার প্রতিরোধে পিছু হটল বিএসএফ

সীমান্তে-৭৫০-জনকে-পুশইনের-চেষ্টা-ব্যর্থ-বিজিবি-ও-জনতার-প্রতিরোধে-পিছু-হটল-বিএসএফ.webp-potheprantore

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে প্রায় ৭৫০ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার (পুশইন) চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় জনগণের প্রতিরোধে পরিকল্পনা ব্যর্থ হয়।

বৃহস্পতিবার (১৫ মে) গভীর রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নসংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, ত্রিপুরা ও রাজস্থান থেকে আটক হওয়া ৭৫০ জন—যাদের অধিকাংশই বাংলাদেশি এবং কিছু রোহিঙ্গা—তাদের সীমান্তে এনে জড়ো করে বিএসএফ।

ঘটনার খবর পেয়ে বিজিবি সতর্ক অবস্থান নেয়। একইসঙ্গে স্থানীয়দের মসজিদের মাইক ও সামাজিক মাধ্যমে আহ্বান জানানো হয়। সিঙ্গারবিল, বিষ্ণুপুর, নলঘরিয়া, মেরাসানী, নোয়াবাদীসহ আশপাশের এলাকার শত শত মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তে জড়ো হন। ফলে পরিস্থিতি বুঝে বিএসএফ পিছু হটে।

সিঙ্গারবিল ইউনিয়নের ইউপি সদস্য বাচ্চু মিয়া বলেন, বিজিবির কাছ থেকে খবর পেয়ে রাতেই এলাকাবাসীকে সতর্ক করা হয়। দ্রুত সীমান্তে লোকজন জড়ো হওয়ায় বিপরীত দিক থেকে কেউ আর আগাতে পারেনি।

ইউপি সদস্য মামুন চৌধুরী জানান, “বিএসএফ পুশইনের চেষ্টা করলে এলাকায় মাইকিং করা হয় এবং বিজিবির সহায়তায় স্থানীয়রা সীমান্তে গিয়ে প্রতিরোধ গড়ে তোলে।”

বিজয়নগর ইউএনও সাধনা ত্রিপুরা জানান, “সীমান্ত এখন শান্ত আছে। তবে সবাই সতর্ক অবস্থানে আছেন।”

বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহাম্মেদ বলেন, “পুশইনের তথ্য জানার পর বিজিবি ও স্থানীয় জনগণ সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ