রাজধানীর জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকার কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা, মিছিল, সমাবেশ, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শনিবার (১৭ মে) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নিষেধাজ্ঞা আগামীকাল রোববার (১৮ মে) থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
নিষেধাজ্ঞা বলবৎ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে:
কচুক্ষেত সড়ক
বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে শহীদ জাহাঙ্গীর গেট এলাকা
বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা
সৈনিক ক্লাব মোড়
ভাষানটেক
মাটিকাটা
ইসিবি চত্বর ও এর আশপাশের অঞ্চল
আইএসপিআর জানিয়েছে, জনসাধারণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশ অমান্য না করতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।








