বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

বিশেষ প্রতিনিধি:

যশোরের অভয়নগর উপজেলার ডহরমশিয়াহাটি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারকে ঘর ও আসবাবপত্র সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (১৫ জুলাই) ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে মেরামত ও পুনর্নির্মাণ করা ঘরবাড়ি এবং প্রয়োজনীয় আসবাবপত্র ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন।

এর আগে, গত ২২ মে ওই এলাকায় সংঘর্ষের জেরে অজ্ঞাত দুর্বৃত্তরা ১৪টি পরিবারের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী নিজ উদ্যোগে এসব ঘর মেরামত ও পুনর্নির্মাণ এবং প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহের কাজ শুরু করে, যা সম্পন্ন হয় ১২ জুলাই।

আইএসপিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর এই মানবিক সহায়তা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং সেনাবাহিনী শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ