বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সন্তানদের বিষয়ে কোনো তথ্য গোপন করার প্রয়াস আমাদের নেই: আইএসপিআর

অনলাইন ডেস্ক: 

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়ানো হচ্ছে। এসব গুজবে কেউ কেউ না বুঝেই বিশ্বাস করছেন—এমনটাই জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী।

বুধবার (২৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “ঘটনার পর কোনো পূর্ব নির্দেশনা ছাড়াই বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ আন্তরিকতা ও দ্রুততার সঙ্গে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেছে। এটি আমরা সবসময়ই করে থাকি।”

তিনি আরও বলেন, “আমাদের সন্তানদের বিষয়ে কোনো তথ্য গোপনের ইচ্ছা বা প্রচেষ্টা আমাদের নেই। আমি ব্যক্তিগতভাবে এবং আমার আইএসপিআর টিম সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আইএসপিআরের পরিচালক হিসেবে স্পষ্টভাবে জানাচ্ছি—যেকোনো গণমাধ্যম চাইলে এ ঘটনার বিষয়ে তদন্ত করতে পারে, সংশ্লিষ্ট স্থানসমূহ পরিদর্শন করতে পারে।”

তিনি আশ্বস্ত করে আরও বলেন, “আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত। আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের পাশে পাবেন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ