বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট নিয়ে আইএসপিআরের সতর্কবার্তা

পথে প্রান্তরে ডেস্ক:

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সেসব প্রোফাইল থেকে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। বুধবার (১৩ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিবৃতিতে জানানো হয়, সেনাবাহিনী প্রধানের কোনো ফেসবুক প্রোফাইল বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই। ভবিষ্যতেও তিনি এ ধরনের কোনো অ্যাকাউন্ট পরিচালনার পরিকল্পনা করছেন না।

আইএসপিআর আরও জানায়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক মাধ্যমে ভুয়া প্রোফাইল তৈরি করে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এমতাবস্থায় জনসাধারণ ও গণমাধ্যমকে এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত তথ্যের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

সংস্থাটি জানায়, এ ধরনের বিভ্রান্তিমূলক কার্যক্রমের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ