শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব অধ্যাপক হালুক গরগুন। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা সেনানিবাসের সেনা সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

দুই দেশের প্রতিনিধিরা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। এ সময় অধ্যাপক হালুক গরগুন বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পের বিকাশে সম্ভাব্য কারিগরি ও কৌশলগত সহায়তার আশ্বাস দেন।

সাক্ষাতে সেনাবাহিনী প্রধান দেশীয় পর্যায়ে আধুনিক যুদ্ধসরঞ্জাম তৈরি এবং প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়নে তুরস্কের সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেন।

এই সাক্ষাৎকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও শিল্প খাতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ