শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

পথে প্রান্তরে ডেস্ক

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় তিনি মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত ‘এক্সিলারেট-হোপ হাসপাতাল’ পরিদর্শন করেন।

এ সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাকে স্বাগত জানান। পরে তিনি হাসপাতালের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্লাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে পিটার হাস দ্বিতীয়বারের মতো মহেশখালী সফর করেছেন।

তিনি এক্সিলারেট এলএনজি টার্মিনাল এবং হোপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হাসপাতাল পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় হোপ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ