বিএনপি এবং সফররত চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) প্রতিনিধিদের মধ্যে বৈঠককে পুরোনো সম্পর্কের নবায়ন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই বৈঠক শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, চীন কখনই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। তবে তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা ও নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছে। আমরা তাদের সেসব বিষয় অবহিত করেছি। চীন সবসময় বাংলাদেশের স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক পরিবেশ চায়।
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বিএনপির সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির বৈঠক হয়েছে। বিএনপি নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি আমাদের জানিয়েছে। আমরা কোনো ধরনের পরামর্শ দেইনি।
চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া ব্যুরোর প্রধান পেং জিউবিনের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেয়। চীনা প্রতিনিধিদলে ছিলেন দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া ব্যুরোর উপ-পরিচালক চেন জুয়ানবো, তৃতীয় সচিব চেন ইয়াংপেই, কর্মকর্তা ঝাং গুইউ, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক ঝাং জিং এবং কর্মকর্তা লিউ হংরু








