,

অন্তর্বর্তী সরকারের সংস্কার অগ্রগতি: ১৬টি সুপারিশ বাস্তবায়ন

পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:

অন্তর্বর্তী সরকার সংস্কার প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সংস্কার কমিশনগুলোর দেওয়া মোট ১৬টি সুপারিশ ইতোমধ্যেই বাস্তবায়ন করা হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন, জনপ্রশাসন, দুর্নীতি দমন এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে সরকারের সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে।

নির্বাচন ব্যবস্থা সংস্কার
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দুটি সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে। এগুলো হলো—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন এবং নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা প্রণয়ন।

জনপ্রশাসন সংস্কার
জনপ্রশাসন সংস্কার কমিশনের দুটি সুপারিশ বাস্তবায়িত হয়েছে। সেগুলো হলো—নাগরিকদের পাসপোর্ট পাওয়াকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান এবং গণশুনানি কার্যক্রম চালু।

দুর্নীতি দমন সংস্কার
দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের চারটি সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে। এগুলো হলো—তদন্ত-পূর্ব আবশ্যিক অনুসন্ধান ব্যবস্থা বিলোপ, দুদক আইনের ধারা ৩২ক বিলোপ, উচ্চমাত্রার দুর্নীতি তদন্তে বিভিন্ন সংস্থার সমন্বয়ে আলাদা টাস্কফোর্স গঠন এবং সিএজি ও আএমইডির সঙ্গে সমঝোতা স্মারক সই।

বিচার বিভাগ সংস্কার
বিচার বিভাগ সংস্কার কমিশনের আটটি সুপারিশ বাস্তবায়িত হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে—সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ কমিশন গঠন, ইনফরমেশন ডেস্ক স্থাপন, নারী ও শিশুদের জন্য স্বতন্ত্র স্থান নির্ধারণ, আইনজীবীর বিরুদ্ধে দায়ের করা মামলায় অপর পক্ষে অন্য আইনজীবী নিয়োগে প্রতিবন্ধকতা দূরীকরণে সার্কুলার জারি, আইনগত সহায়তা কার্যক্রমের সঙ্গে মধ্যস্থতা কার্যক্রম সংযুক্তকরণ, দেওয়ানি মামলার নিষ্পত্তি দ্রুততর করা এবং ফৌজদারি মামলার নিষ্পত্তি ত্বরান্বিত করা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসব পদক্ষেপের মাধ্যমে জনগণের ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় সরকারের সংস্কার প্রচেষ্টা আরও বেগবান হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ