,

আন্দোলন ও সড়ক অবরোধে ভোগান্তিতে নগরবাসী

আন্দোলন ও সড়ক অবরোধে ভোগান্তিতে নগরবাসী-potheprantore

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টা থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তীব্র যানজট ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। আগারগাঁও, মহাখালী, উড়োজাহাজ ক্রসিং, বিজয় সরণি, তেজগাঁও শিল্পাঞ্চল, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট, মালিবাগ, কাকরাইল মোড়, গুলিস্তান ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় কোথাও তীব্র যানজট, কোথাও আবার যানবাহনের প্রচণ্ড চাপ দেখা যায়। ফলে বহু যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের পথে রওনা দিতে হয়েছে।

বিজয় সরণি মোড়ে বাস থেকে নেমে হেঁটে রাস্তা পার হয়ে সিএনজিতে ওঠেন যাত্রী আতিকুর রহমান। তিনি বলেন, “চারদিকে খারাপ অবস্থা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হচ্ছে। বাসে আর এগোনো যাচ্ছিল না, তাই বাধ্য হয়ে সিএনজিতে উঠেছি।” গুগল ম্যাপ অনুযায়ী নিউ মার্কেট সড়ক কিছুটা ফাঁকা বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিস ট্রেনিংয়ে অংশ নিতে গুলিস্তানের পথে রওনা দেওয়া মগবাজারের বাসযাত্রী ও সাংবাদিক আলী তালুকদার পড়েন চরম বিপাকে। তিনি বলেন, “বাস চলছে না। কাকরাইল সড়ক বন্ধ থাকায় হেঁটে সেগুনবাগিচা যাই। পরে জাতীয় প্রেস ক্লাব মোড় থেকে রিকশা নিয়ে যাত্রা শুরু করি। কিন্তু সিদ্দিকবাজার পৌঁছে দেখি গুলিস্তান সড়কও বন্ধ। আবার রিকশা ছেড়ে হেঁটে যাত্রা চালিয়ে যেতে হচ্ছে।”

ট্রাফিক রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার হওয়ায় এমনিতেই সড়কে চাপ বেশি থাকে। আজ দুটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ থাকায় সকাল থেকেই পরিস্থিতি জটিল। তিনি জানান, অফিসগামী যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন পয়েন্টে ডাইভারশন দেওয়া হয়েছে। গুলিস্তান-মতিঝিলগামীদের নিউ মার্কেট ও নীলক্ষেত সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। এছাড়া বাংলামোটর-হেয়ার রোড হয়ে যান চলাচল ডাইভার্ট করা হয়েছে।

তিনি বলেন, “কাকরাইল সড়ক খালি করার অনুরোধ করা হলেও আন্দোলনকারীরা তা মানছেন না। বরং তাদের সংখ্যা বাড়ছে। তাই নাগরিকদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হচ্ছে।”

তেজগাঁও ট্রাফিক বিভাগের ডিসি রফিকুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে কাকরাইলে অবস্থান নিয়েছেন। পাশাপাশি গুলিস্তানেও সড়ক বন্ধ থাকায় এই দুই অবরোধের প্রভাব পড়েছে তেজগাঁও ও আশপাশের এলাকায়। ফলে যানজটে স্থবির হয়ে পড়েছে নগরীর একটি বড় অংশ।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ভবনের সামনে থেকে ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক আবু সালেহ সায়াদাত জানান, গুলিস্তান মাজার থেকে বঙ্গবাজারের দিকে যাওয়া সড়কের দুই পাশ অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। তারা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে ডিএসসিসির মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন।

নগরজুড়ে চলমান এই যানজট ও সড়ক অবরোধে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ট্রাফিক বিভাগ নাগরিকদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ