শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইতিহাসের সেরা নির্বাচন হবে আগামীর নির্বাচন: প্রধান উপদেষ্টা

ইতিহাসের সেরা নির্বাচন হবে আগামীর নির্বাচন: প্রধান উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে ভালো ও মানসম্পন্ন নির্বাচন—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, “এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। এটি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হবে।”

শনিবার (১৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল) এর একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

প্রতিনিধি দলে ছিলেন—সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্ডু আবেরত্না, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং অ্যাসোসিয়েট আফসানা আমেই।

এএনএফআরইএল একটি নির্বাচনকেন্দ্রিক এশীয় সংগঠন, যা দীর্ঘদিন ধরে সুশৃঙ্খল নির্বাচন, গণতান্ত্রিক সংস্কার এবং নাগরিক সম্পৃক্ততার পক্ষে কাজ করছে। তারা বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থার উন্নয়ন ও সুশীল সমাজকে সম্পৃক্ত করার মাধ্যমে স্বচ্ছতা বৃদ্ধির সম্ভাব্য পথ খুঁজে বের করতে চায়।

সাক্ষাৎ শেষে প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং স্বচ্ছ, বিশ্বাসযোগ্য নির্বাচনের লক্ষ্যে বাংলাদেশের অংশীজনদের সঙ্গে একসাথে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ