শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বে হুমকির বিরুদ্ধে বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত

পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক 

কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর যে কোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাহরাইনে চলমান ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার (১ নভেম্বর) কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ বিন সুলতান আল মুরাইখির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই আশ্বাস দেন তিনি।

বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া আরও গভীর করার ওপর গুরুত্ব দেন তারা। পাশাপাশি বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারগুলোতে কাতারের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন এবং রোহিঙ্গা সংকট সমাধানে কাতারের প্রতিশ্রুতিরও প্রশংসা জানান।

আরও পড়ুন:

https://potheprantore.com/international/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87/

এ ছাড়া পররাষ্ট্র উপদেষ্টা পৃথক বৈঠকে এশিয়ায় পারস্পরিক আস্থা ও সংলাপ বৃদ্ধির লক্ষ্যে গঠিত সংস্থা ‘কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া (সিআইসিএ)’–এর মহাসচিবের সঙ্গেও মতবিনিময় করেন। রাজনৈতিক সংলাপ, আঞ্চলিক শান্তি ও সহযোগিতা জোরদারে সংস্থাটির ভূমিকা কীভাবে আরও শক্তিশালী করা যায়, তা নিয়েও তারা আলোচনা করেন।

তৌহিদ হোসেন বর্তমানে ২১তম মানামা সংলাপে অংশ নিচ্ছেন, যেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যু নিয়ে বিশ্বনেতা, পররাষ্ট্রমন্ত্রী ও নীতিনির্ধারকরা মতবিনিময় করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ