নিজস্ব প্রতিবেদক:
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে আয়োজিত মাসব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্টেন্স ডে’ পালিত হলো নানা আয়োজনের মধ্য দিয়ে।
শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
অনুষ্ঠানে দেখানো হয় দুটি চলচ্চিত্র—‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’ এবং ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’।
এরপর মঞ্চে আসে জুলাইয়ের গান ও কনসার্ট। পরিবেশনায় ছিলেন সেজান, তাশফি ও সানি—তাদের সঙ্গে ছিল ব্যান্ডদল রেপার কালেক্টিভ ও আর্টসেল।
সঙ্গীতানুষ্ঠান শেষে দর্শকরা উপভোগ করেন ড্রোন শো, যেখানে উঠে আসে জুলাই গণঅভ্যুত্থান ও তার প্রেক্ষাপট নিয়ে নির্মিত প্রিলিউডভিত্তিক প্রদর্শনী।








