শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গোপালগঞ্জে সহিংসতা: তদন্তে সরকারের উচ্চপর্যায়ের কমিটি

নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:

গোপালগঞ্জে ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা ও প্রাণহানির ঘটনার তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সরকারি বিবৃতিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণিকে এই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটিতে আরও রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন করে অতিরিক্ত সচিব।

তদন্ত কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রধান উপদেষ্টার দপ্তরে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো অবৈধ কর্মকাণ্ড, সহিংসতা ও প্রাণহানির জন্য দায়ীদের আইনের আওতায় আনতে দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ