স্টাফ রিপোর্টার
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ কিছু দিন হয়েছে , লন্ডনে দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসারত ছিলেন । দ্য লন্ডন ক্লিনিকে ১৭ দিনের চিকিৎসার পর কিছুটা সুস্থ হওয়ায় আজ তার ছেলে তারেক রহমান ও তার স্ত্রী সাথে বাসায় ফিরেন । তাদের ফেইসবুক ভ্যারিফাই পেজ থেকেে এই খবর জানা যায় ।
দ্য লন্ডন ক্লিনিক থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাসায় নিয়ে যান ছেলে তারেক রহমান। পাশে ছিলেন তারেক রহমানের স্ত্রী ডাঃ জুবাইদা রহমান।

লন্ডন ক্লিনিকে ১৭ দিনের চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
চিকিৎসকদের পরামর্শে শুক্রবার (২৪ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে ৯টা এবং বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায় বেগম খালেদা জিয়াকে তারেক রহমান তাঁর বাসায় নিয়ে যান।
ছেলের বাসায় থেকেই পরবর্তী স্বাস্থ্যসেবা নিবেন বেগম খালেদা জিয়া।








